বরিশালের বিখ্যাত কলা পাতায় ইলিশ ভাজা

Kolapatay ilish mach | Bengali hilsa fish recipe

রেসিপির গল্প এবং কেন এই রেসিপিটি বিশেষ?

কলাপাতায় ইলিশ ভাজা বরিশাল অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বাঙালি রান্না, যা সরিষা, জিরা, লাল মরিচ এবং হলুদের সংমিশ্রণে ভাজা হয়। এই রান্নার সবচেয়ে বড় আকর্ষণ হলো ইলিশ মাছের সঙ্গে কলাপাতার প্রাকৃতিক সুগন্ধ এবং সরিষার তেলের ঘ্রাণের অপরূপ সংমিশ্রণ।

একসময় এই রান্নাটি আঞ্চলিক এবং বাংলাদেশের কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল। তবে বর্তমান সময়ের রিলস ভিডিও এবং কন্টেন্ট ক্রিয়েশনের কারণে এখন সারা বাংলাদেশ এবং ওপার বাংলাতেও খুব জনপ্রিয়তা লাভ করেছে এই কলাপাতায় ইলিশ ভাজা। সহজ এই রান্নাটির প্রসেস সম্পর্কে চলুন জেনে নিই।

কেন এটি খেতে ভালো লাগবেঃ

১. ইলিশের অনন্য স্বাদ। সেই সাথে কলাপাতার সঙ্গে সরিষার তেলের মজাদার সংমিশ্রণ ইলিশ মাছের স্বাদকে করে তুলে একদম মন ভোলানোর মতো।
২. মশলার সহজ কিন্তু গভীর স্বাদ খাবারটিকে বিশেষ করে তোলে।
৩. সরিষা ও হলুদের স্বাস্থ্যগুণ খাবারকে পুষ্টিকর করে তোলে।
৪. দ্রুত ও ঝামেলাবিহীন রান্না, যা অতিথিদের তাক লাগানোর মতো।

কী কী লাগবে রান্না করতে?

- ইলিশ মাছ
- কলাপাতা
- সরিষা দানা
- হলুদ গুঁড়া
- জিরা
- লাল মরিচ
- সরিষার তেল
- লবণ স্বাদমতো

স্বাস্থ্য উপকারিতাঃ

- ইলিশে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী।
- সরিষা ও হলুদ শরীরের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব ফেলতে পারে।
- কলাপাতায় রান্নার ফলে তেলের ব্যবহার কম হয়, যা স্বাস্থ্যকর।

পরিবেশনঃ

গরম ভাতের সঙ্গে কলাপাতায় ভাপা ইলিশ পরিবেশন করুন। সৌন্দর্য ও পরিবেশ তৈরির জন্য ভাত সবুজ কলাপাতায় বেড়ে নিলে পুরানো দিনের অনুভূতি পাওয়া যায়।

তাহলে আর দেরি কেন? পরিবারের সবাইকে তাক লাগাতে আজই রান্না করে ফেলুন বাংলাদেশের আঞ্চলিক রান্নার জনপ্রিয় রেসিপি বরিশালের ঐতিহ্যবাহী মজাদার কলাপাতায় ইলিশ ভাজা।

Did You Make This?

Tag @delicioushomemaking on Instagram and hashtag it #delicioushomemaking so we can see all the deliciousness!

Share on FB
Whatsapp this
Telegram this
Search

Share this:

Trending Categories

want more deliciousness?

Get our copy of FAN FAVORITES featuring 20 of our most loved, highly-rated recipes!

🔥 Burning Hot Recipes 🔥

Advertisements

Wanna Advertise Here?

For any kind of business inquiry, please contact us. We will get back to you shortly. Thanks!

Love our recipes?
Take them out with you!

Download the Delicious Home Making mobile app and enjoy: Hundreds of recipes at your fingertips and get inspired anytime, anywhere!

( Coming Soon )